World
প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে আবার যন্তর মন্তর, সিজেপির হুঁশিয়ারি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলন করে সিজেপির তিন প্রধান নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌ
লেখক প্রতিনিধি30K বার পড়া

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলন করে সিজেপির তিন প্রধান নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানিয়ে দিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশকে পদত্যাগ করতে হবে। না হলে দেশজুড়ে আরও একবার আন্দোলন শুরু হবে।
যন্তর মন্তর আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে সিজেপির নেতারা বলেছেন, জ্ঞানেশের ইস্তফা আদায় না হওয়া পর্যন্ত তাঁরা থামবেন না। দীপকে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সবচেয়ে বড় দেশদ্রোহী। গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বিপজ্জনক। এই মুহূর্তে তাঁর ইস্তফা দেওয়া উচিত।



