World
পশ্চিমবঙ্গে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস, রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত
লেখক প্রতিনিধি40K বার পড়া

‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসব ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩১ কোটি রুপি।
রাজ্য পুলিশ, বিএসএফ, পুলিশের বিশেষ টাস্কফোর্সসহ (এসটিএফ) বিভিন্ন সংস্থার অভিযানে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছিল। ‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারেট এ ধ্বংস কার্যক্রমের আয়োজন করে।



