যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা। এজন্য তিনি নিউইয়র্ক সফর করবেন। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু তাঁর ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তীব্র ভাষায় আক্রমণ করতে পারেন।
নেতানিয়াহু ও মামদানির বিরোধ নতুন নয়। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোয় নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে আসছেন মামদানি। মেয়র এটাও বলেছেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থাকায় নিউইয়র্কে নামলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। মেয়রের হুমকি মাথায় নিয়েই নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু।