World
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না
সকালের নাশতায় টোস্টের সঙ্গে এক বাটি গরম গরম ‘বেকড বিনস’ বা সেদ্ধ শিম অনেকেরই প্রিয়। বিশেষ করে ইউরোপ ও আশপাশের দেশগুলোতে। সেই প্রিয় খাবারই যদি রান্না করা হয় দানবীয় এক হাঁড়িতে, তবে তা শুধু পেটই ভরায় না, গড়া যায় নতুন বিশ্ব
লেখক তথ্যসূত্র:30K বার পড়া
সকালের নাশতায় টোস্টের সঙ্গে এক বাটি গরম গরম ‘বেকড বিনস’ বা সেদ্ধ শিম অনেকেরই প্রিয়। বিশেষ করে ইউরোপ ও আশপাশের দেশগুলোতে। সেই প্রিয় খাবারই যদি রান্না করা হয় দানবীয় এক হাঁড়িতে, তবে তা শুধু পেটই ভরায় না, গড়া যায় নতুন বিশ্ব রেকর্ডও।
ঠিক এমন একটি ঘটনা ঘটিয়ে তুরস্কের কেলকিট শহর বিশ্ব রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছে। সেখানে দৈত্যাকার একটি হাঁড়িতে একবারে রান্না হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালন বেকড বিনস, যা প্রায় ১৫ হাজার ক্যানের সমপরিমাণ।
রেকর্ড গড়া এ ঘটনা গত ২২ আগস্টের। কেলকিট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুমুশানে গভর্নরশিপ ও কেলকিট পৌরসভার যৌথ উদ্যোগে বিশাল একটি হাঁড়িতে এ রান্নার আয়োজন করা হয়। এ আয়োজনে মূলত রান্না করা হয়েছিল স্থানীয় বিশেষ পদ ‘কেলকিট শেকের ফাসুলিয়েসি’। এটি শিমের বীজ দিয়ে তৈরি একটি চমৎকার স্বাদের খাবার।



