World
জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ
ইউরোপের আপত্তি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে আবার বিশ্ব কূটনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করার অ
লেখক তথ্যসূত্র:26K বার পড়া

ইউরোপের আপত্তি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে আবার বিশ্ব কূটনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে তিনি এ আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি এটি তাঁর জন্য কেবল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নয়; বরং বিশ্বের অন্যান্য নেতার সঙ্গেও আলোচনার একটি সুযোগ। আমরা আশা করি, তিনি এই আমন্ত্রণ গ্রহণ করবেন।’



