World
যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত ইরান ও যুক্তরাষ্ট্রের
প্রায় সাত মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বন্দর অবরোধ প্রত্যাহার ও সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে। আর ওয়াশিংটন বলেছ
লেখক রয়টার্স24K বার পড়া
প্রায় সাত মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বন্দর অবরোধ প্রত্যাহার ও সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে। আর ওয়াশিংটন বলেছে, ইতিবাচক ফলাফলের সম্ভাবনা থাকলে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলা চালায় ইরান। গত জুনের মাঝামাঝি সময়ে সমঝোতার ভিত্তিতে কিছুদিনের জন্য পাল্টাপাল্টি হামলা বন্ধ ছিল। কিন্তু চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় আবার পাল্টাপাল্টি হামলা ও অবরোধ শুরু হয়। যুদ্ধ শুরুর প্রায় সাত মাস হতে চললেও তা বন্ধের তেমন কোনো উদ্যোগ নেই।



