World
পশ্চিমবঙ্গের উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের হেনস্তার অভিযোগ
আগামী ৬ অক্টোবর ভারতে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ এখন চরমে। এদিকে বিরোধী প্রার্থীদের সুকৌশলে ময়দান থেকে সরিয়ে দিয়ে একতরফা জয়ের রাস্তা সুগম করার
লেখক সংবাদদাতা81K বার পড়া

আগামী ৬ অক্টোবর ভারতে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ এখন চরমে। এদিকে বিরোধী প্রার্থীদের সুকৌশলে ময়দান থেকে সরিয়ে দিয়ে একতরফা জয়ের রাস্তা সুগম করার জোরালো অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। রাজ্যের প্রশাসনিক শক্তি ও পুলিশকে ব্যবহার করে বিরোধী প্রার্থীদের ভয় দেখানো, পুরোনো মামলায় গ্রেপ্তার করা এবং মানসিক চাপ সৃষ্টি করে প্রার্থী পদ প্রত্যাহারে বাধ্য করার যে অভিযোগগুলো সামনে আসছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।



