ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবকে ‘সীমিত সামরিক সহায়তা’ দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্নহ্যাম। এ সময় তিনি বলেন, সৌদি আরব সামরিক সহায়তা চেয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে গত রাতে এ অনুরোধে সম্মতি দেওয়া হয়েছে।