বিপ্লবোত্তর একটি দেশ সবে নিজেদের গুছিয়ে নিতে চেষ্টা করছে। চারদিকে বিশৃঙ্খলা ও অবিশ্বাস। মানুষে মানুষে বিভেদ ও অর্থনীতির বেহাল দশা। ঠিক এমন সময়ে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান দেশটির এ দুর্বলতার সুযোগ নিয়ে নিজের প্রভাব বিস্তার করতে হামলা করে বসেন। সূচনা হলো ইরান–ইরাক যুদ্ধের। প্রায় আট বছর ধরে এই যুদ্ধ চলে। পাঁচ লাখের বেশি মানুষ নিহত হন। রক্তক্ষয়ী এই যুদ্ধের আদ্যোপান্ত নিয়ে আজকের ফিরে দেখা।
১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর, সকাল গড়িয়ে দুপুর—ইরাকের প্রায় ১৯২টি যুদ্ধবিমান ইরানের আকাশ ‘ছেয়ে ফেলেছে’। শুরু হলো তীব্র বিমান হামলা।