প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও আপাতত ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যৌথ বিমান হামলায় সৌদি আরবের সঙ্গে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইরানের বিরুদ্ধে নিজের সামরিক লড়াইয়ে ট্রাম্পের সৌদি সহযোগিতা প্রয়োজন।
সৌদি আরবের আবেদনে সাড়া দিয়ে ইয়েমেনে হুতিদের অবস্থানে মার্কিন সামরিক বাহিনীকে হামলার নির্দেশ দেওয়া হবে কি না—এই প্রশ্ন টানা দুই সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেশ ভাবিয়েছে।
হামলার সিদ্ধান্ত নিলে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের শুরু করা সেই যুদ্ধে আরও একটি নতুন ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র খুলে দিতে পারে। ইরান যুদ্ধ বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কা ছড়িয়ে দিলেও প্রায় সাত মাস ধরে চলমান এই সংঘাত তিনি শেষ করতে পারেননি।