World
ইমরান খানের আরও দুই বোন গ্রেপ্তার
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোনকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নোরিন নিয়াজি ও উজমা খান। এর আগে গতকাল রোববার তাঁদের আরেক বোন আলিমা খানকে গ্রেপ্তার
লেখক লেখা:60K বার পড়া

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোনকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নোরিন নিয়াজি ও উজমা খান। এর আগে গতকাল রোববার তাঁদের আরেক বোন আলিমা খানকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গণশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পিটিআইয়ের এর মুখপাত্র জুলফি বুখারি এক্সে এক বার্তায় জানিয়েছেন, পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তাঁর ভাগনে-ভাগনি এবং তাদের সন্তানদের তুলে নিয়ে গেছে।



