World
নির্বাচনের এ ফলাফল বিপর্যয়কর, দেশে সংস্কার জরুরি: জার্মানির চ্যান্সেলর
জার্মানির রাজ্য পর্যায়ের দুটি নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। এ ফলাফলকে ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেছেন চ্যান্সেলর।
লেখক প্রতিনিধি95K বার পড়া

জার্মানির রাজ্য পর্যায়ের দুটি নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। এ ফলাফলকে ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেছেন চ্যান্সেলর। বলেছেন, দেশে সংস্কার জরুরি।
গতকাল রোববার জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় মেকলেনবুর্গ-ফোরপোমার্ন এবং বার্লিনে রাজ্য পর্যায়ের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে সাম্প্রতিক সময়ে দ্রুত শক্তি বাড়ানো কট্টর ডানপন্থী-নব্য নাৎসিবাদী দল আলটারনাটিভে ফ্যুর ডয়েচলান্ড (এএফডি) এগিয়ে আছে। ভালো করেছে বামপন্থীরাও। এর ফলে দ্বিমুখী চাপে পড়েছে সিডিইউ।



