রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্বাচনকে ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের পরীক্ষা হিসেবে তুলে ধরেছেন, সেই পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে আজ রোববার রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র বিষয়টি নিশ্চিত করেছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ও নির্বাচন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ড্রোন হামলায় মস্কো অঞ্চলে দুজন এবং ইউক্রেনের রাশিয়ানিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে এক নির্বাচন কর্মকর্তা এবং আরও দুজন নিহত হয়েছেন। এর আগেও লক্ষ্যবস্তু করা মস্কোর একটি তেল শোধনাগারের অবকাঠামো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।