যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় আবেদনের জন্য দক্ষ বিদেশি কর্মীদের আরও এক বছর ১ লাখ ডলার ফি দিতে হবে। কারণ, এ ভিসার ফি বাড়িয়ে জারি করা নির্বাহী আদেশের মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউস এ সিদ্ধান্ত জানিয়েছে।
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা নির্দিষ্ট ফির বিনিময়ে দক্ষ বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য দেশটিতে কাজের সুযোগ দিতে পারেন। প্রযুক্তি খাতসহ বিভিন্ন পেশার বিদেশি কর্মীরা এ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন।