সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে গতকাল শনিবার যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে; সেটির উৎস হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি এ দাবি করেছে।
হুতিদের গতকালের এ দাবির বিষয়টি স্বীকার করে নিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী জোট। গতকাল জানানো হয়, রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। তবে সেটি শনাক্ত ও আগেভাগে প্রতিহত করা গেছে।