World
রিয়াদে বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা, ধ্বংসের দাবি সৌদির
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে গতকাল শনিবার যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে; সেটির উৎস হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠ
লেখক এএফপি, রয়টার্স92K বার পড়া

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে গতকাল শনিবার যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে; সেটির উৎস হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি এ দাবি করেছে।
হুতিদের গতকালের এ দাবির বিষয়টি স্বীকার করে নিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী জোট। গতকাল জানানো হয়, রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। তবে সেটি শনাক্ত ও আগেভাগে প্রতিহত করা গেছে।



