World
ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র
ক্যারিবীয় সাগরে একটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। গত শনিবার তারা এই হামলা চালায়। নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক
লেখক রয়টার্স97K বার পড়া

ক্যারিবীয় সাগরে একটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। গত শনিবার তারা এই হামলা চালায়। নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নৌযানটি যে সরাসরি মাদক পাচারে যুক্ত ছিল, সে ব্যাপারে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল।
ট্রাম্প প্রশাসন যাদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধেই মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে। গত বছর থেকে শুরু হওয়া সেই ধারাবাহিক অভিযানেরই সর্বশেষ নজির এই হামলা।



