সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে গতকাল শনিবার ভোরে বিকট বিস্ফোরণের পর আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিস্ফোরণের আগে শুক্রবার মধ্যরাতের পর রিয়াদ ও আশপাশের অঞ্চলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনাসহ বিভিন্ন এলাকায় হুতিদের হামলা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বহাল রাখার আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এ পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছে তেহরান।