World
৪২৯ ফুট লম্বা মাংসের স্ন্যাকস, গড়ল বিশ্ব রেকর্ড
‘স্লিম জিম’ যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত জনপ্রিয় স্ন্যাকস। মাংস দিয়ে তৈরি খাবারটি সাধারণত লম্বায় কয়েক ইঞ্চি হয়ে থাকে। তবে এবার সেই ছোট্ট স্ন্যাকসই রূপ নিয়েছে বিশাল এক খাবারে। নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে তৈরি করা হয়ে
লেখক তথ্যসূত্র:100K বার পড়া
‘স্লিম জিম’ যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত জনপ্রিয় স্ন্যাকস। মাংস দিয়ে তৈরি খাবারটি সাধারণত লম্বায় কয়েক ইঞ্চি হয়ে থাকে। তবে এবার সেই ছোট্ট স্ন্যাকসই রূপ নিয়েছে বিশাল এক খাবারে। নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে তৈরি করা হয়েছে ৪২৯ ফুটের কিছু বেশি লম্বা এ স্লিম জিম। লম্বায় প্রায় একটি ফুটবল মাঠের সমান এটি।
বিশ্বের সবচেয়ে লম্বা মাংসের স্ন্যাকস হিসেবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘কনাগ্রা ব্র্যান্ডস’ এ বিশাল স্লিম জিম তৈরি করেছে। এর দৈর্ঘ্য ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চি। কনাগ্রার একটি কারখানায় স্ন্যাকসটি উন্মোচন করা হয়।



