Sports
মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন
স্পেনে তাঁরা ছিলেন দুই মেরুর বাসিন্দা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন বার্সেলোনার, অন্যজন রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর উত্তাপ ছাপিয়ে তাঁদের ব্যক্তিগত দ্বৈরথ একসময় হয়ে উঠেছিল বিশ্ব–ফুটবলের সবচেয়ে
লেখক খেলা ডেস্ক98K বার পড়া

স্পেনে তাঁরা ছিলেন দুই মেরুর বাসিন্দা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন বার্সেলোনার, অন্যজন রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর উত্তাপ ছাপিয়ে তাঁদের ব্যক্তিগত দ্বৈরথ একসময় হয়ে উঠেছিল বিশ্ব–ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। ব্যালন ডি’অরের মঞ্চেও সেই লড়াইয়ের ছাপ। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর।
কিন্তু মজার ব্যাপার হলো, পুরস্কারের বিচারক হিসেবে দুজনের রুচিতে মিল খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। মেসি কখনো ভোট দেননি রোনালদোকে। রোনালদোও ভোট দেননি মেসিকে। নিজেদের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদেরই তাঁরা প্রাধান্য দিয়েছেন বেশির ভাগ সময়।



