Sports
বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম
সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে সব সময় স্তুতিতেই ভাসান সবাই। ড্রেসিংরুমে বসা কোচরাও ব্যতিক্রম নন। কিন্তু বাবর আজমের ক্ষেত্রে একবার ঘটেছিল উল্টো। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার তাঁকে বকাঝকা করেছিলেন। তাতে বাবর এতটাই অভিমান
লেখক খেলা ডেস্ক27K বার পড়া

সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে সব সময় স্তুতিতেই ভাসান সবাই। ড্রেসিংরুমে বসা কোচরাও ব্যতিক্রম নন। কিন্তু বাবর আজমের ক্ষেত্রে একবার ঘটেছিল উল্টো। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার তাঁকে বকাঝকা করেছিলেন। তাতে বাবর এতটাই অভিমান করেছিলেন যে পরের এক সপ্তাহ কোচের সঙ্গে কোনো কথাই বলেননি।
ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি করার পরের সেই ঘটনার স্মৃতিচারণা সম্প্রতি ‘দ্য সুপার ওভার’ পডকাস্টে করেছেন পাকিস্তানের সে সময়ের প্রধান কোচ মিকি আর্থার।


