একজন তরুণ ফাস্ট বোলার। ম্যাচের শেষ দিকে বল করতে এসে একের পর এক ইয়র্কার ছুড়ছেন। ব্যাটসম্যানদের জন্য বল খেলা কঠিন করে তুলেছেন। গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের তৎকালীন কোচ জন রাইট। আসলে সেদিন অন্য একজন ক্রিকেটারকে দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চোখ আটকে গেল এই তরুণ পেসারের ওপর। নাম যশপ্রীত বুমরা।
২০১৩ সালের ঘটনা। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি গুজরাট ও মুম্বাই। বুমরার করা দুই ওভারেই ১২টি ইয়র্কার দেখেছিলেন রাইট। তাঁর চোখে ধরা পড়ে বুমরার গতি। সেদিনের সেই ছোট্ট দৃশ্যই বদলে দিয়েছিল বুমরার ক্যারিয়ার।