Sports
দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজে বারবারই দেখা গেছে দৃশ্যটা। মাঠে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কেউ ভালো করছেন, সঙ্গে সঙ্গেই গ্যালারিতে বসে থাকা কোনো শিশুর মুখে ক্যামেরা। বেশির ভাগ সময়ই দেখানো হয়েছে তাদের, যাদের
লেখক খেলা ডেস্ক44K বার পড়া

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজে বারবারই দেখা গেছে দৃশ্যটা। মাঠে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কেউ ভালো করছেন, সঙ্গে সঙ্গেই গ্যালারিতে বসে থাকা কোনো শিশুর মুখে ক্যামেরা। বেশির ভাগ সময়ই দেখানো হয়েছে তাদের, যাদের বাবারা মাঠে করেছেন দুর্দান্ত কিছু।
ক্রিকেটে বাবাদের সাফল্য উদ্যাপনের এমন দৃশ্য নতুন কিছু নয়। তবে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক টেস্ট দলকে দেখলে মনে হবে, গ্যালারিতে শিশুদের উপস্থিতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং দলের একটা বড় অংশের জীবনেই নতুন এই অধ্যায় যোগ হয়েছে। কেউ সদ্য বাবা হয়েছেন, কারও সন্তান একটু বড় হচ্ছে, কারও পরিবারে আবার নতুন অতিথি আসার অপেক্ষা।



