Sports
‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’
বয়স মাত্র ১৫। এ বয়সেই মাঠে কী কী করতে পারেন, তা আর নতুন করে বলার দরকার নেই। গত পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংসেই সব স্পষ্ট। এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে আইসল্যান্ড ক্রিকেট যেন একটাই ব্যাখ্যা খুঁ
লেখক খেলা ডেস্ক59K বার পড়া

বয়স মাত্র ১৫। এ বয়সেই মাঠে কী কী করতে পারেন, তা আর নতুন করে বলার দরকার নেই। গত পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংসেই সব স্পষ্ট। এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে আইসল্যান্ড ক্রিকেট যেন একটাই ব্যাখ্যা খুঁজে পেয়েছে—বৈভব সূর্যবংশীর ব্যাটে নিশ্চয়ই বসানো হয়েছে এনভিডিয়ার এআই চিপ!
আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়মিতই ক্রিকেটপ্রেমীদের মন জয় করছে মজার সব পোস্ট দিয়ে। এবার তাদের রসিকতার কেন্দ্রবিন্দু ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী।



