Sports
রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার
সবকিছু রাতারাতি পাল্টে ফেলতে চান না ঋতুপর্ণা চাকমাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে প্রধান কোচ পিটার বাটলারের কৌশলের ধারাতেই দলকে গুছিয়ে রাখতে আগ্রহী অন্তর্বর্তীকালীন এই ফরাসি কো
লেখক ক্রীড়া প্রতিবেদক67K বার পড়া

সবকিছু রাতারাতি পাল্টে ফেলতে চান না ঋতুপর্ণা চাকমাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে প্রধান কোচ পিটার বাটলারের কৌশলের ধারাতেই দলকে গুছিয়ে রাখতে আগ্রহী অন্তর্বর্তীকালীন এই ফরাসি কোচ।
বাংলাদেশের মেয়েরা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ২১ সেপ্টেম্বর জাপানে এশিয়ান গেমসে, মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে এশিয়াডে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে ১৬ গোল খাওয়ার অভিজ্ঞতা সুখকর ছিল না।



