Sports
প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের
সেঞ্চুরিয়ান টেস্টটা তিন দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হেরে অনাকাঙ্ক্ষিত এক মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির পর ইনিংসে ৭ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডার গড়েছেন বিরল এক অলরাউন্ড কীর্তি।
লেখক মোহাম্মদ সোলায়মান57K বার পড়া

সেঞ্চুরিয়ান টেস্টটা তিন দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হেরে অনাকাঙ্ক্ষিত এক মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির পর ইনিংসে ৭ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডার গড়েছেন বিরল এক অলরাউন্ড কীর্তি।
৫০
সেঞ্চুরিয়নের হারটি টেস্টে বাংলাদেশের ৫০তম ইনিংস ব্যবধানে হার। নিউজিল্যান্ডও ইনিংস ব্যবধানে হেরেছে ৫০ বার। শুধু ইংল্যান্ডই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের চেয়ে বেশিবার ইনিংস ব্যবধানে হেরেছে—৬৬ বার।

