আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তাঁর ছেলে হাসান ইসাখিল নাম লিখিয়েছেন আইপিএল ২০২৭-এর নিলামে। দুজনই যদি শেষ পর্যন্ত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান, তাহলে আইপিএলের ইতিহাসে একই নিলামে নাম তোলা প্রথম বাবা-ছেলে জুটি হবেন তাঁরা।
বাবা-ছেলের ভিত্তিমূল্য অবশ্য এক নয়। ৪১ বছর বয়সী মোহাম্মদ নবী নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি। আর তাঁর ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলাম। তার আগে নবী ও তাঁর ছেলের নিবন্ধন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।