Sports
বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো
ওয়ানডেতে বাংলাদেশ ভালো করতে পারছে না। এশিয়া কাপ আর বিশ্বকাপও খুব বেশি দূরে নয়। কিছু বদল তাই আনতেই হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত পরশু ঘোষিত দলে বদলটা বেশ বড়সড়ই হলো। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দ
লেখক ক্রীড়া প্রতিবেদক113K বার পড়া

ওয়ানডেতে বাংলাদেশ ভালো করতে পারছে না। এশিয়া কাপ আর বিশ্বকাপও খুব বেশি দূরে নয়। কিছু বদল তাই আনতেই হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত পরশু ঘোষিত দলে বদলটা বেশ বড়সড়ই হলো। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে এই দলে আনা হয়েছে ছয়টি পরিবর্তন।
যে ছয়জনকে দলে নেওয়া হয়েছে, তাদের সবাই এর আগে ওয়ানডে খেলেছেন। বাদ পড়ার পর মাঝের সময়ে ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দলে যে খুব আহামরি পারফরম্যান্স করেছেন, তা নয়। তার চেয়েও বড় প্রশ্ন, যাঁদের দলে নেওয়া হয়েছে তাঁরা সবাই কী বিশ্বকাপের পরিকল্পনায় আছেন?


