একটা সাদাকালো ছবি। ছোট্ট একটি মেয়ে, মাথাভর্তি ঝাঁকড়া চুল। মুখে হাসি। মেয়েটির গালে স্নেহভরে ঠোঁট ছুঁইয়ে আছেন এক তরুণ। দুজনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ফুটবল। ছবিটা দেখে মনে হয়, পৃথিবীর আর সবকিছু ভুলে বাবা তাঁর মেয়ের সঙ্গে কাটাচ্ছেন সুন্দর কিছু মুহূর্ত।
২০২৬ সালের ৩০ অক্টোবর। বেঁচে থাকলে ডিয়েগো ম্যারাডোনার ৬৬তম জন্মদিন হতো সেদিন। তাঁর মেয়ে জিয়ানিনা ম্যারাডোনা ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন। আরেক মেয়ে দালমাও বাবার স্মৃতিতে লিখেছেন আবেগমাখা কথা।