Sports
৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড
৬৮ বলে ১৮১। চারের চেয়ে ছক্কা বেশি! প্রিয়াংশু আর্যর এটা অবশ্য সবচেয়ে বড় সামর্থ্য। অনায়াসে ছক্কা মারতে পারেন। সেই ছক্কাবাজির ফলেই ইন্দোরে আজ দালি কলেজ মাঠে নতুন ইতিহাস দেখলেন দর্শক।
লেখক খেলা ডেস্ক26K বার পড়া

৬৮ বলে ১৮১। চারের চেয়ে ছক্কা বেশি! প্রিয়াংশু আর্যর এটা অবশ্য সবচেয়ে বড় সামর্থ্য। অনায়াসে ছক্কা মারতে পারেন। সেই ছক্কাবাজির ফলেই ইন্দোরে আজ দালি কলেজ মাঠে নতুন ইতিহাস দেখলেন দর্শক।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল দিল্লি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দিল্লির হয়ে রীতিমতো তাণ্ডব চালান প্রিয়াংশু। ২৬৬.১৭ স্ট্রাইক রেটে ১৮১ রানের ইনিংসটি সাজান ১৯ ছক্কায়। চার মাত্র ৭টি। অর্থা শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান! পাওয়ারপ্লেতেই মেরেছেন ৮ ছক্কা।



