Sports
অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু
সোনার দাম নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। কেউ এই সুযোগে কম দামে সোনা কিনছেন, কেউ আবার গুনছেন লোকসান। সোনা নিয়ে এই আলোচনার মধ্যেই সামনে আসছে আরেক সোনার প্রসঙ্গ: অলিম্পিকের সোনার পদক। নামেই যার পরিচয়, কিন্তু ভেতর
লেখক খেলা ডেস্ক57K বার পড়া
সোনার দাম নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। কেউ এই সুযোগে কম দামে সোনা কিনছেন, কেউ আবার গুনছেন লোকসান। সোনা নিয়ে এই আলোচনার মধ্যেই সামনে আসছে আরেক সোনার প্রসঙ্গ: অলিম্পিকের সোনার পদক। নামেই যার পরিচয়, কিন্তু ভেতরে আসলে কতটা সোনা থাকে?
২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। এবারের আসরে ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক-ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অলিম্পিকের ইতিহাসে যা রেকর্ড। এরই মধ্যে চলছে নানা প্রস্তুতি। সেই প্রস্তুতির একটি অংশ পদক তৈরি। কিন্তু যাঁরা এসব ইভেন্টে সোনা জিতবেন, তাঁদের গলায় যে পদক ঝুলবে, সেটি কি সত্যিই সোনার তৈরি?


