Sports
সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়
এ আবার কেমন ধারা প্রশ্ন!
লেখক উৎপল শুভ্র131K বার পড়া

এ আবার কেমন ধারা প্রশ্ন!
প্রশ্নটা করতে বাধ্য করছেন তাওহিদ হৃদয়ই।
সিলেটে ডাবল সেঞ্চুরি করেছেন, জোহানেসবার্গে সেঞ্চুরি...এরপর প্রশ্নটা কি অবধারিত নয়!
ক্রিকেটের মতো দলীয় খেলায় একজন খেলোয়াড়কে নিয়ে এমন প্রশ্ন তখনই হয়, যখন তিনি তাওহিদ হৃদয়ের মতো কিছু করেন। তা তাওহিদ হৃদয় কী করেছেন? আপনি হয়তো জানেন। না জানলেও ওপরে তো একটু বলাই হলো।
তা সেঞ্চুরি–ডাবল সেঞ্চুরি তো আরও অনেক ব্যাটসম্যানই করেন। তাওহিদ হৃদয় কোথায় আলাদা? আলাদা প্রথম চার টেস্টের পারফরম্যান্সে। এই চার টেস্টে হৃদয় রান করেছেন ৫৩৮। একটা তথ্য জানলে যেটির মাহাত্ম্য বুঝতে সুবিধা হবে। প্রায় ১৫০ বছর বয়সী টেস্ট ক্রিকেটে প্রথম চার টেস্টে এর চেয়ে বেশি রান করতে পেরেছেন মাত্র ছয়জন। নামগুলো জেনে নিন আগে—সুনীল গাভাস্কার (৭৭৪), জর্জ হেডলি (৭০৩), কনরাড হান্ট (৫৭৭), জাভেদ মিয়াঁদাদ (৫৭৩), কামিন্দু মেন্ডিস (৫৫৩) ও বিনোদ কাম্বলি (৫৪৪)।


