Sports
দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
লেখক ক্রীড়া প্রতিবেদক96K বার পড়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের না খেলার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।
বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। টেস্ট শেষে তাঁর এমআরআই করানো হয়। পরীক্ষায় শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহের বিষয়টি ধরা পড়েছে



