ক্রিকেটে ব্যাটিং মানেই এখন শুধু ক্ল্যাসিক শটের প্রদর্শনী নয়; বরং উদ্ভাবন, সাহস আর অবিশ্বাস্য সব কারিকুরির মঞ্চ। টি–টুয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং ক্রিকেটের প্রচলিত শটের ধারণাকেই দিয়েছে নতুন চ্যালেঞ্জ।
রশিদ খান, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল থেকে ন্যাটালি শিভার-ব্রান্ট—তারকাদের হাত ধরে বেশ কয়েকটি শট পেয়েছে আলাদা পরিচিতি। কোনোটিতে আছে নিখুঁত টাইমিং, কোনোটিতে কবজির জোর, আবার কোনোটিতে স্রেফ কল্পনাকেও হার মানানো উদ্ভাবন। ক্রিকেটের সেই বিচিত্র ও বিস্ময়জাগানিয়া শটগুলোর গল্প নিয়েই এ আয়োজন।