Sports
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট
মানচিত্রে ছোট্ট এক ভূখণ্ড। জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। যাতায়াতের জন্য সপ্তাহে একটিমাত্র বাণিজ্যিক ফ্লাইট। বছরের বেশির ভাগ সময়ই প্রতিকূল আবহাওয়া। এমন জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কথা ভাবাটাও কঠিন। কিন্তু অসম্ভবকে সম
লেখক খেলা ডেস্ক58K বার পড়া

মানচিত্রে ছোট্ট এক ভূখণ্ড। জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। যাতায়াতের জন্য সপ্তাহে একটিমাত্র বাণিজ্যিক ফ্লাইট। বছরের বেশির ভাগ সময়ই প্রতিকূল আবহাওয়া। এমন জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কথা ভাবাটাও কঠিন। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে ফকল্যান্ড আইল্যান্ডস।
দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে দূরে, আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জে এবার বসেছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে স্বাগতিকেরা। সিরিজটি ৬-২ ব্যবধানে জিতেও নিয়েছে তারা।


