Sports
মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে
চামড়ার কারখানায় কাজ করেছেন। জীবিকার তাগিদে ওয়েল্ডিংও করেছেন কিছুদিন। ছিলেন একটি আইনজীবী প্রতিষ্ঠানের সহকারী। সেখান থেকে ক্রিকেটার হয়ে টেস্ট অভিষেক। আর অভিষেকের দ্বিতীয় বলেই উইকেট! গল্পটা শুনলে মনে হবে সিনেমার চিত্রনাট্য।
লেখক খেলা ডেস্ক23K বার পড়া

চামড়ার কারখানায় কাজ করেছেন। জীবিকার তাগিদে ওয়েল্ডিংও করেছেন কিছুদিন। ছিলেন একটি আইনজীবী প্রতিষ্ঠানের সহকারী। সেখান থেকে ক্রিকেটার হয়ে টেস্ট অভিষেক। আর অভিষেকের দ্বিতীয় বলেই উইকেট! গল্পটা শুনলে মনে হবে সিনেমার চিত্রনাট্য। কিন্তু মোহাম্মদ আব্বাসের গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটি এখনো বাকি।
পাকিস্তান ক্রিকেটে পেসার মানেই সাধারণত গতি, আগ্রাসন আর আগুনঝরা বোলিং। ওয়াকার ইউনিস, শোয়েব আখতার কিংবা মোহাম্মদ সামিরা সেই ধারার প্রতিনিধি। কিন্তু আব্বাস যেন অন্য জগতের মানুষ। ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বল করেন। তাঁর আসল অস্ত্র গতি নয়, লাইন ও লেংথ। প্রতিটি বল যেন মেপে মেপে ফেলা।


