হাসান মাহমুদ এই জ্বালা বোঝেন। একটা ‘নো’ বলে কী হয়!
জোহানেসবার্গ টেস্টে ডেন প্যাটারসনকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৫ উইকেট পাওয়ার আনন্দে মেতেছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু মুহূর্তেই সেই আনন্দে জল ঢেলে দেয় আম্পায়ারের ‘নো’ সংকেত। রিপ্লেতে দেখা যায়, ডেলিভারির সময় ক্রিজের বিপদসীমা পেরিয়ে গিয়েছিলেন হাসান। ফলে ৫ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়নি তাঁর।
একই টেস্টে ‘নো’ বলের কারণে উইকেটবঞ্চিত হয়েছিলেন তাসকিন আহমেদও। ৪ রানে বেঁচে যাওয়া জুবায়ের হামজা শেষ পর্যন্ত করেছিলেন ৮৩ রান। দ্বিতীয় ইনিংসে ইবাদত হোসেনও এইডেন মার্করামকে বোল্ড করেও উইকেট পাননি নো বলের কারণে।