ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও সম্ভাবনাটা ছিল বেশ জ্বলজ্বলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাকি থাকা ছয় টেস্টের চারটিতে জিতলেই হতো বাংলাদেশের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে হেরে যাওয়ার পর সম্ভাবনাটা ফিকে হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কাল ৯ উইকেটে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনাল খেলার সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় শেষই হয়ে গেছে বলা চলে।