Sports
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল
জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর প্রশ্নোত্তরপর্বে একাদশ নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই একজন পেস বোলিং অলরাউন্ডারে
লেখক ক্রীড়া প্রতিবেদক27K বার পড়া

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর প্রশ্নোত্তরপর্বে একাদশ নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব নিয়েও। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরা হলো এখানে…
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট পাওয়ার পর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন শরীফুল ইসলাম। তবে জোহানেসবার্গে একাদশে তাঁর জায়গা হয়নি। এ নিয়ে প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘শরীফুল, তাসকিন, হাসান—আমার মনে হয় যে সবাই নতুন বলে খুব ভালো বল করে।



