২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০২৭ সালের নির্বাচনেও তেমন কিছুর আশা হয়তো করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না তিনি। ফিফা সভাপতি নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।
গতকাল বুধবার ছিল সুইজারল্যান্ডের জুরিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফিফা জানিয়েছে, দিয়ালো ও তাশিমা—দুজনই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁদের প্রত্যেকের পক্ষে পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সম্মতিপত্রও জমা পড়েছে।