Sports
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা
লিওনেল মেসি গত অক্টোবরে অবসর নেওয়ার পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে কাউকে মাঠে দেখা যায়নি। এ জার্সির উত্তরসূরি পরে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কেউ
লেখক খেলা ডেস্ক86K বার পড়া

লিওনেল মেসি গত অক্টোবরে অবসর নেওয়ার পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে কাউকে মাঠে দেখা যায়নি। এ জার্সির উত্তরসূরি পরে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কেউ কেউ এরই মধ্যে মেসির ১০ নম্বর জার্সিতে দেখছেন নিকো পাজকে। তাঁদের সেই দেখার পালে জোর হাওয়া দিলেন স্বয়ং লিওনেল মেসির মা!
পাজের পরিবার জানিয়েছে, গত অক্টোবরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে দেখা হয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। সেটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। সে ম্যাচে দারুণ এক গোল করে নিজের ‘আইডল’ মেসিকে জড়িয়েও ধরেন পাজ। সেদিন ম্যাচের পর মেসির মা পাজকে বলেন, জাতীয় দলে তিনিই হবেন তাঁর ছেলের ১০ নম্বর জার্সির উত্তরসূরি। খবরটি জানিয়েছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ।



