Sports
৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
লাঞ্চের আগে হাসান মাহমুদের শেষ উইকেটের জন্য চাইলে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে তিনি বরাবরই দুর্দান্ত। তবু আজ হাসান মাহমুদের বলে উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে যেভাবে লিটন স্টাম্পিং ক
লেখক ক্রীড়া প্রতিবেদক95K বার পড়া

লাঞ্চের আগে হাসান মাহমুদের শেষ উইকেটের জন্য চাইলে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে তিনি বরাবরই দুর্দান্ত। তবু আজ হাসান মাহমুদের বলে উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে যেভাবে লিটন স্টাম্পিং করলেন, সেটি অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়!
কিন্তু বাকিটা? তার পুরোটাজুড়েই হাসান। তাঁর বলে যে ৫ ব্যাটসম্যান আউট হয়েছেন, তাঁদের দুজন বিভ্রান্ত হয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড হন। এমন বোকা বানানোর ভাগ তো আর কাউকে দেওয়া যায় না। গতকাল সকালে প্রথম সেশনে তাসকিনের দুটো উইকেট সরিয়ে রাখলে সিলেট টেস্টে এখনো যে একটু আশা বাংলাদেশের টিকে আছে, তা–ও তো হাসানের জন্যই!



