Sports
টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে এই দিনে নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব
নাজমুল হোসেনকে এমনিতে দেখে পাশের বাড়ির সুবোধ ছেলে বলেই মনে হয়। কিন্তু বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলে ভিন্ন কথা। ওই যে কথায় আছে না, ‘দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপিচুপি খায় চানাচুর ভাজা!’
লেখক খেলা ডেস্ক146K বার পড়া

নাজমুল হোসেনকে এমনিতে দেখে পাশের বাড়ির সুবোধ ছেলে বলেই মনে হয়। কিন্তু বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলে ভিন্ন কথা। ওই যে কথায় আছে না, ‘দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপিচুপি খায় চানাচুর ভাজা!’
টেস্ট অধিনায়ককে ‘রাজা’ বিবেচনা করলে শুধু ‘লঙ্কা’র জায়গায় ‘বাংলাদেশ’ বসিয়ে নিলেই হয়। অধিনায়ক নাজমুল যে মাঠে দুষ্টুমিতেও কম যান না, সেটা প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ের সময়ই বোঝা যায়। মানসিক চাপে রাখতে অম্লমধুর স্লেজিং চালিয়ে যান। কিন্তু আজ যে নাজমুলের কথা বলা হচ্ছে, সেটা এই নাজমুল নয়।



