Sports
বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
গোলের জন্য অপেক্ষা, একের পর এক সুযোগ নষ্ট। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে এল স্বস্তির গোল!
লেখক জহির উদ্দিন24K বার পড়া

গোলের জন্য অপেক্ষা, একের পর এক সুযোগ নষ্ট। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে এল স্বস্তির গোল!
ম্যাচের ৬৯ মিনিটে শমিত সোমের হেড থেকে পাওয়া বল আলতো শটে জালে পাঠান ইব্রাহিম। তাঁর ওই গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলটিই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক। আর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভুটানকে হারায় ১-০ গোলে। ১১ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামেই নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
সব প্রতিযোগিতা মিলিয়ে ভুটানকে এ নিয়ে ১৪ বার হারাল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছর বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে।



