একটি অধ্যায়ের সমাপ্তি। পর্তুগালের হয়ে আর খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজেই দিয়েছেন এই ঘোষণা। পর্তুগিজ ভাষায় দেওয়া রোনালদোর বিদায়ী বক্তব্যের হুবহু বাংলা অনুবাদ তুলে ধরা হলো এখানে—
পর্তুগালের জনগণের উদ্দেশে বলছি, আমাদের জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। আমি কখনোই মনে করিনি জার্সিটি একান্তই আমার। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর মর্যাদা রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে এই জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল। আজ সেটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।