ম্যাচের যোগ করা সময়ে দুই গোল করে ব্যবধান কমিয়েছিল পাকিস্তান। এতে শেষ মুহূর্তে জয়ের আশা জেগেছিল দলটির সমর্থকদের মনে। কিন্তু প্রথমার্ধে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারত। শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান।
জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা এই ম্যাচে ভারতের জয়ের নায়ক সুহাইল আহমদ ভাট। একসময় যিনি মাঠের পাশে দাঁড়িয়ে বল কুড়িয়ে দিতেন, সেই সুহাইলই আজ ভারতের জাতীয় দলের হয়ে গোল করছেন। বলবয় থেকে গোলশিকারি হয়ে ওঠার গল্পটা যেন নিজের খেলাতেই নতুন করে লিখলেন তিনি।