ওয়ানডেতে ৩০৬ ইনিংসে একজন মানুষের শুধু সেঞ্চুরিই ৫৫টি। ফিফটি ৮০টি। এমন কাউকে এই সংস্করণে নিজের সেরা ইনিংস বেছে নিতে বলা হলে নিশ্চয়ই সেঞ্চুরিগুলোর ভেতর থেকে একটি উঠে আসবে।
কিন্তু মানুষটি যদি হন বিরাট কোহলি তাহলে এই ভাবনাটা ভুল। ওয়ানডেতে ভারতীয় কিংবদন্তির নিজের বিবেচনায় সেরা ইনিংস সেঞ্চুরিগুলোর একটিও নয়! এমনকি কোহলির পছন্দের তালিকায় নেই ফিফটির কোনো ইনিংসও।
আজ কোহলির ৩৮তম জন্মদিন। এ উপলক্ষে স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডলে আজ সকালে একটি ভিডিও পোস্ট করা হয়। সে ভিডিওতে টিভি চ্যানেলটির পক্ষ থেকে কোহলির কাছে জানতে চাওয়া হয়, তাঁর নিজের বিচারে সেরা ওয়ানডে ইনিংস কোনটি?