Sports
আবার কি একই ভুল করল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪ (জাঙ্গু ১১১*, উইকহ্যাম ৬১, গ্রিভস ৩৫*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৬১, হাসান ২/৫৮)।
লেখক মাহমুদুল হাসান73K বার পড়া

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪ (জাঙ্গু ১১১*, উইকহ্যাম ৬১, গ্রিভস ৩৫*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৬১, হাসান ২/৫৮)।
প্রথম দিনের খেলা আলোকস্বল্পতায় একটু আগেভাগে শেষ হয়ে গেল বলে; নয়তো হিসাবটা আরেকটু পরিষ্কার হতো। পেসার আর স্পিনারদের পারফরম্যান্সের ব্যবধানটাও স্পষ্ট হতো আরও। অবশ্য মাত্র তো প্রথম দিন শেষ হলো, সামনে অন্য রকম হতেও পারে।
তবে সিলেট টেস্টের একাদশ নির্বাচনের হিসাবে যে বাংলাদেশ একটু ভুল করে ফেলেছে, তা বোঝার জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সারা দিনে হতে পারা ৭০ ওভারের খেলাই যথেষ্ট। মিরপুর টেস্টে তিন স্পিনার খেলিয়েও সাফল্য পায়নি বাংলাদেশ। সিলেটেও সেই ভুলের পুনরাবৃত্তি করে এরই মধ্যে গুনতে শুরু করেছে মাশুল।



