Sports
৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড
ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে যাওয়ার পরও রেড বুল অ্যারেনায় ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ২–২ গোলের সমতায়। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন! গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। জার্মানির এই
লেখক খেলা ডেস্ক27K বার পড়া

ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে যাওয়ার পরও রেড বুল অ্যারেনায় ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ২–২ গোলের সমতায়। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন! গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। জার্মানির এই ক্লাবটির বিপক্ষে হলান্ডকে যে ঠেকানো প্রায় অসম্ভব! গোল হলো পরের মিনিটেই।
এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হলান্ডের গোল। শেষ পর্যন্ত নরওয়ে তারকার এই গোলেই চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে ৩–২ গোলের জয় পেয়েছে সিটি। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল এনজো মারেসকার দল। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের মাঝে লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ড্র করে সিটি।



