ঢাকায় আজ শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের আদ্যোপান্ত জেনে নিন এখানে।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। সাফভুক্ত সাতটি দেশের জাতীয় ফুটবল দল অংশ নেয় এই টুর্নামেন্টে। গতবার অবশ্য দুটি অতিথি দল অংশ নিয়েছিল।
১৯৯৩ সালে সার্ক গোল্ডকাপ নামে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ান আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা। ১৯৯৫ সালে নাম বদলে হয় সাউথ এশিয়ান গোল্ডকাপ। টুর্নামেন্টটি সাফ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ১৯৯৭ সাল থেকে।